Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৬ মে ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলের ভোক্তা অধিকার ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

Link Copied!

নড়াইলে নোংরা পরিবেশ,মূল্য তালিকা প্রদর্শন না করাসহ বিভিন্ন অপরাধে ৫ প্রতিষ্ঠানকে ৯ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার। মঙ্গলবার (১৬ মে) দুপুরে লোহাগড়া উপজেলার লোহাগড়া বাজার ও লক্ষীপাশা বাজারে নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক প্রণব কুমার প্রমাণিকের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয় ।

অভিযান সূত্রে জানা গেছে, মেসার্স রাব্বি রেকারী এন্ড কনফেকশনারীকে ২ হাজার টাকা, মেসার্স সিদ্দিক স্টোরকে ৫০০ টাকা, মেসার্স সিকদার কসমেটিককে ৫ হাজার টাকা, মেসার্স অরুপ মিষ্টান্ন ভান্ডারকে ১ হাজার, মেসার্স মোল্যা সুইটসকে ১ হাজার টাকাসহ মোট ৯ হাজার ৫০০ টাকা জরিমানা করে আদায় করা হয়।
এব্যাপারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক প্রণব কুমার প্রামাণিক বিষয়টি নিশ্চিত করে বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান চলবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।