Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৮ মে ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কোটালীপাড়ায় ছাত্রীদেরকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক বহিস্কার

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
মে ১৮, ২০২৩ ৯:১৯ পূর্বাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ছাত্রীদেরকে যৌন হয়রানি করার অভিযোগে চিন্ময় বসু নামে প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষককে সাময়িকভাবে বহিস্কার করা হয়েছে।
গত মঙ্গলবার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল হামিদ শিক্ষক চিন্ময় বসুকে বহিস্কার করেন। বিষয়টি আজ বুধবার কোটালীপাড়া উপজেলা শিক্ষা অফিসার আমজাদ হোসেন নিশ্চিত করেছেন।
বহিস্কৃত শিক্ষক চিন্ময় বসু উপজেলার ৯৭নং কান্দি বানিয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও কলাবাড়ি ইউনিয়নের কুমুরিয়া গ্রামের চন্দ্রকান্ত বসুর ছেলে।
জানাগেছে, চিন্ময় বসু প্রতিনিয়ত শ্রেণিকক্ষে পাঠদানের সময় পঞ্চম শ্রেণির বিভিন্ন ছাত্রীকে কাছে ডেকে নিয়ে তাদের শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিতেন। এ ঘটনা ওই সকল ছাত্রী তাদের অভিভাবকদের জানালে তাদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়।
এ ঘটনা বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হলে জেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল হামিদ শিক্ষক চিন্ময় বসুকে সাময়িকভাবে বহিস্কার করেন।
এদিকে ওই বিদ্যালয়ের একাধিক ছাত্রী অভিভাবক চিন্ময় বসুর স্থায়ী বহিস্কার দাবি করেছেন। তারা বলেন, এ ধরণের শিক্ষক যে বিদ্যালয়ে যাবে আমাদের ধারণা সেখানেই এ ধরনের কুকর্মে লিপ্ত হবে। তাই আমরা ওই শিক্ষকের স্থায়ী বহিস্কার দাবি করছি।
 কোটালীপাড়া উপজেলা শিক্ষা অফিসার আমজাদ হোসেন বলেন, শিক্ষক চিন্ময় বসুর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের প্রাথমিক ভাবে সত্যতা পাওয়ায় তাকে সাময়িকভাবে বহিস্কার করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় মামলার প্রস্তুতি চলছে। এই মামলায় সে দোষী সাব্যস্ত হলে তার বিরুদ্ধে বিভাগীয় বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।