Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৮ মে ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নগরকান্দায় শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উৎযাপন

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
মে ১৮, ২০২৩ ৯:২৮ পূর্বাহ্ণ
Link Copied!

বঙ্গবন্ধু  হত্যাকাণ্ডের পর দীর্ঘ প্রবাস জীবন কাটিয়ে ১৯৮১ সালের এই দিনে শত প্রতিকূলতা উপেক্ষা করে নিঃস্ব হয়ে দেশে ফেরেন আওয়ামী লীগের সভাপতি ও আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পিতা মাতা ভাই সহ সেদিনের নৃশংস হত্যাকান্ডের শিকার সকলের বিচার দাবী করেন বাংলাদেশের সর্বসাধারণ মানুষের কাছে। দিনটি যথাযথ মর্যাদায় পালন করে নগরকান্দা উপজেলা আওয়ামী লীগ সহ সকল অংগসংগঠনের নেতৃবৃন্দ।
এ আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শাহদাব আকবর লাবু চৌধুরী (এমপি) বিশেষ অতিথি নগরকান্দা উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার,সভাপতিত্ব করেন সিনিয়র সহসভাপতি আব্দুস সোবহান মাষ্টার। আরো যারা ছিলেন মারুফ হোসেন বকুল চৌধুরী,ডাঙ্গি ইউনিয়ন চেয়ারম্যান কালাম কাজী, চেয়ারম্যান মোস্তফা খান, চেয়ারম্যান সাহেব ফকির,সাবেক চেয়ারম্যান  সিদ্দিকুল আলম বাবলু, সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান সুইট মিয়া, মানোয়ার হোসেন মুন্নু,  উপজেলা ভাইস চেয়ারম্যান চুন্নু শেখ,  স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এলাহী সাধারণ সম্পাদক রিপন মিয়া,যুবলীগ ছাত্রলীগ শ্রমিক লীগ,কৃষকলীগ সহ নগরকান্দা পৌর কমিশনারগন উপস্থিত ছিলেন।
নেতারা বঙ্গবন্ধু কন্যার   সে সময়কার প্রতিকূল মুহূর্তের কথা স্বরন করেন ও তার দীর্ঘায়ু কামনা ও দোয়া করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।