Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৮ মে ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুর সমাজ সেবা কার্যালয়ের উদ্যোগে জটিল রোগে আক্রান্ত রোগীদের আর্থিক সহয়তার চেক বিতরণ

নগরকান্দা (ফরিদপুর)প্রতিনিধি
মে ১৮, ২০২৩ ৩:৫৭ অপরাহ্ণ
Link Copied!

জেলা প্রশাসন ও সমাজ সেবা কার্যালয় ফরিদপুরের যৌথ  উদ্যোগে জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক এ এস এম আলী আহ্সানের সভাপতিত্বে আজ বুধবার সকাল সাড়ে ৯ টায় ‌শহরের টেপাখোলাস্থ সমাজ সেবা কার্যালয়ের কনফারেন্স কক্ষে জটিল রোগে আক্রান্ত রোগীদের আর্থিক সহয়তার  চেক বিতরণ অনুষ্ঠান  অনুষ্ঠিত হয়।
এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  জেলা প্রশাসক ফরিদপুর জনাব মোঃ কামরুল আহসান তালুকদার‌। বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি জনাব শামীম হক,সাধারণ সম্পাদক শাহ মোঃ ইশতিয়াক আরিফ, ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ‌ আব্দুর রাজ্জাক মোল্লা সহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ উপলক্ষে এক আলোচনা সভায় ‌ বক্তারা বলেন  সমাজ সেবা কার্যালয়ের মাধ্যমে  ইতিপূর্বে সমাজের গরীব অসহায় ও দুঃস্থ মানুষের স্বাস্থ্য, শিক্ষা, চিকিৎসাসহ অন্যান্য সহয়তা প্রদান করা হয়েছে। বর্তমান সরকারের সময় যে উন্নয়নের ধারা তৈরী হয়েছে তা অব্যাহত রাখার স্বার্থে সবাইকে স্ব স্ব   অবস্থান থেকে কাজ করার আহবান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।