Nabadhara
ঢাকাশুক্রবার , ১৯ মে ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় ট্রাকের চাপায় পা হারালো ভ্যান চালক

Link Copied!

কালনা-লোহাগড়া-নড়াইল-যশোর মহাসড়কের লোহাগড়ার লক্ষীপাশা চৌরাস্তায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে পা হারালো ব্যাটারি চালিত ভ্যান চালক তারিক আহম্মেদ (২৫)। আহত তারিক আহম্মেদ কে স্থানীয় লোকজন উদ্ধার করে দ্রুত লোহাগড়া হাসপাতালে ভর্তি করে। পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহত তারিক আহম্মেদ পৌরসভার ৮নং ওয়ার্ডের রামপুর গ্রামের মোসলেম শেখের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সাতক্ষীরা থেকে আম বোঝায় করে যশোর-ট ১১২৯৪১ ট্রাকটি যশোর থেকে ছেড়ে ঢাকার উদ্দেশ্য রওনা হয়। বৃহস্পতিবার (১৮মে) আনুমানিক রাত ১০ টার দিকে ট্রাকটি লক্ষীপাশা চৌরাস্তায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানকে ধাক্কা দেয়। এসময় ট্রাকের সামনের চাকায় পড়ে ভ্যানচালক তারিক আহম্মেদের বাম পায়ের নিচের অংশ পিষ্ট হয়ে যায়। এ সময় লোহাগড়া হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ শরিফুল ইসলাম বলেন, দুর্ঘটনায় ওই যুবকের বাম পায়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়, তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনায় পতিত ট্রাক ও ট্রাক চালক কে লোহাগড়া থানা পুলিশ আটক করেছে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নাসির উদ্দীন বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রাক ও ট্রাক চালক পুলিশ হেফাজতে রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।