Nabadhara
ঢাকাশুক্রবার , ১৯ মে ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে পানি উন্নয়ন বোর্ডের জনস্বার্থ বিরোধী বেড়িবাধ নির্মাণের প্রতিবাদে মানববন্ধন

Link Copied!

নড়াইলে পানি উন্নয়ন বোর্ডের অপরিকল্পিত জনস্বার্থ বিরোধী বেড়িবাঁধ নির্মাণের প্রতিবাদে বিক্ষোভ, মিছিল, মানববন্ধন অনুষ্টিত হয়েছে। শুক্রবার (১৯ মে) সকালে আখোদা মালিয়াট নদীর পাড়ে এ মানববন্ধন অনুষ্টিত হয়। উপজেলার শেখহাটি ইউনিয়নের মালিয়াট নদীর কূল, কলোড়া ইউনিয়নের পশ্চিম বাহিরগ্রাম ও মুলিয়া ইউনিয়নের আখোদা নদীর কূলে বসবাসকারী গ্রামবাসী এ বিক্ষোভ, মিছিল, মানববন্ধন করেছেন।

মানববন্ধনে এসময় বক্তব্য রাখেন, মানববন্ধন কর্মসূচির আহবায়ক রনজিত মিশ্র,মুলিয়া ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক প্রবীর কুমার বিশ্বাস, মুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিহির রন্জন বিশ্বাস, মালিয়াট নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক তারক বিশ্বাস, ঠিকাদার বিপুল কুমার বিশ্বাস, বাঘারপাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান বিথিকা বিশ্বাস , সমাজ সেবক রাজিব বিশ্বাস প্রমুখ। বক্ততারা পানি উন্নয়ন বোর্ডের অপরিকল্পিত জনস্বার্থ বিরোধী বেড়িবাঁধ নির্মাণে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, যে ভাবে রাস্তাটি নির্মাণ করা হচ্ছে তাতে স্থানীয় বাসিন্দাদের ধান, পাট সমগ্র করতে অসুবিধা হবে। নির্মাধীন রাস্তার প্রস্থ অতি কম হওয়ায় বড় ধরনের দূর্ঘটনা সম্ভাবনা রয়েছে। রাস্তাটি ৭/ ৮ ফিট উচু না করে ২ ফুট উচু করে মেরামত করলে সকল সুযোগ সুবিধা বজায় থাকবে।

মানববন্ধনে বক্ততারা এই অপরিকল্পিত বেড়িব বন্ধ করে জনসার্থে পরিকল্পিত বেড়িবাধ নির্মাণের দাবি জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।