Nabadhara
ঢাকারবিবার , ২১ মে ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইল ট্রাফিক পুলিশ অভিযান চালিয়ে অবৈধ যানবাহন আটক

Link Copied!

নড়াইলের ট্রাফিক পুলিশ সদর উপজেলার মির্জাপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৬টি মোটরসাইকেল, হিউম্যান হলার ১টি এবং ৪ টি নসিমন আটক করে।

শনিবার(২০ মে) বিকালে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। আটককৃত অবৈধ হিউম্যান হলারে ইট ও মাটি পরিবহন করে রাস্তাঘাট নষ্ট করে বৈধ গাড়ি চলাচলে অসুবিধা সৃষ্টি করে। এসব অবৈধ যানবাহনের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় নিরাপদ সড়ক নিশ্চিত করতে ট্রাফিক পুলিশ এ বিশেষ অভিযান পরিচালনা করে। এছাড়া মোটরসাইকেলের ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট না থাকায় মামলা দেওয়া হয়েছে।

অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন, তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম অ্যান্ড অপস্), ট্রাফিক পুলিশ পরিদর্শক আব্দুল হান্নান, মির্জাপুর পুলিশ ক্যাম্পের আইসি এস এম রেজাউল করিম ও ট্রাফিক পুলিশের সার্জেন্ট আজাদুর রহমানসহ অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।