Nabadhara
ঢাকাশনিবার , ৮ জুলাই ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুর জেলা জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
জুলাই ৮, ২০২৩ ৮:৫৬ অপরাহ্ণ
Link Copied!

 সুইডেনের রাজধানী স্টকহোমে পবিত্র কোরআন শরীফ পুড়ানোর প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুর জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে ও সংগঠনের আমীর মাওলানা বদরউদ্দিন আহমদের সভাপতিত্বে আজ শুক্রবার বেলা দুইটায়  ফরিদপুর শহরের চকবাজার জামে মসজিদের সামনে  হতে এক বিক্ষোভ মিছিল শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ফরিদপুর প্রেসক্লাবের সামনে একটি প্রতিবাদ সমাবেশ  অনুষ্ঠিত হয়।
উক্ত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন  জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলুশ শুরা’র সদস্য প্রফেসর আঃ তাওয়াব, ফরিদপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী অধ্যাপক আব্দুল ওহাব, নায়েবে আমীর ইমতিয়াজ উদ্দিন আহমেদ, সহকারী সেক্রেটারী আবু হারিচ মোল্লা, সহকারী সেক্রেটারী এস এম আবুল বাশার, পৌর শাখার আমীর মাওলানা রফিকুল ইসলাম।
এ সময় সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
 প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন- সুইডেন সরকারের পৃষ্ঠপোষকতায় পবিত্র কোরআন শরীফ পোড়ানো হয়েছে। বর্তমান সরকারকে রাষ্টীয় ভাবে এর প্রতিবাদ ও সুইডেনের রাষ্টদূতকে প্রত্যাহার করতে হবে। অন্যথায় কঠোরতর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুশিয়ারি জানান তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।