Nabadhara
ঢাকারবিবার , ২৬ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ভেদরগঞ্জে খাল খনন কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি কিরণ

ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধি
এপ্রিল ২৬, ২০২৬ ১:৩৯ অপরাহ্ণ
Link Copied!

ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধি

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় প্রধানমন্ত্রীর বিশেষ অগ্রাধিকার প্রকল্পের আওতায় খাল খনন কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) সকালে সখিপুর ইসলামিয়া হাই স্কুল মাঠে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান কিরণ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাফসান রাব্বি।

জানা যায়, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে এবং ভেদরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে এ প্রকল্পটি পরিচালিত হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, ভেদরগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়নের মধ্যে প্রাথমিকভাবে ৩টি ইউনিয়ন—সখিপুর, ডিএমখালি ও চরকুমারিয়া এলাকায় খাল খনন কার্যক্রম পরিচালিত হবে। এ প্রকল্পে আনুমানিক ৪৯ লাখ ৯৮ হাজার টাকা ওয়েজ কস্ট এবং সমপরিমাণ নন-ওয়েজ কস্ট ধরা হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে এমপি কিরণ বলেন, “বর্তমান সরকার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও জনগণের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। খাল খনন ও পুনঃখননের মাধ্যমে জলাবদ্ধতা দূর হওয়ার পাশাপাশি কৃষি, মৎস্য ও নৌ-যোগাযোগ ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে।”

তিনি আরও বলেন, “এই অঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে পানি নিষ্কাশনের সমস্যায় ভুগছিলেন। প্রকল্পটি বাস্তবায়নের ফলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমবে, ফসল উৎপাদন বাড়বে এবং দুর্যোগকালীন সময়ে দ্রুত পানি অপসারণ সম্ভব হবে।”

তিনি সংশ্লিষ্টদের উদ্দেশ্যে কাজের গুণগত মান নিশ্চিত করা এবং নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প সম্পন্ন করার আহ্বান জানান। একই সঙ্গে কোনো ধরনের অনিয়ম বা অবহেলা বরদাশত করা হবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন।

স্থানীয় বাসিন্দা আবুল খা জানান, খাল খনন কার্যক্রম সম্পন্ন হলে এলাকার জলাবদ্ধতা কমবে এবং কৃষিকাজে ইতিবাচক প্রভাব পড়বে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সখিপুর থানা অফিসার ইনচার্জ মোফাজ্জল হোসাইন, বিএনপির সদস্য সচিব মাজহারুল ইসলাম সরদার, যুবদল সভাপতি মোস্তাক আহমেদ মাসুম বালা, সাধারণ সম্পাদক কামরুল হাসান রাজীব সরদার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান মানিক সরদার, ছাত্রদলের সাবেক সভাপতি নিহাদ মাহমুদ সরদারসহ স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানটি শেষে এলাকার উন্নয়ন ও প্রকল্পের সফল বাস্তবায়ন কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।