Nabadhara
ঢাকাশনিবার , ৮ জুলাই ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুর শহরস্থ ০৪ টি মসজিদ কমিটি ও সাধারণ মুসুল্লিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ফরিদপুর জেলা প্রতিনিধি
জুলাই ৮, ২০২৩ ৯:২৩ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর শহরের শোভারামপুর, সুইসগেট বাজার সংলগ্ন  ০৯ নম্বর ওয়ার্ডে আজ সন্ধ্যা ৭ টায়  ফরিদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য জনাব এ কে আজাদ ০৪ টি মসজিদ কমিটি ও ধর্মপ্রাণ মুসলমানদের সাথে মত বিনিময় সভা  অনুষ্ঠিত হয়।
 এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর পৌর আওয়ামীলীগের আহবায়ক মনিরুল হাসান মিঠু ও যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান বাবলু, ও  মনিরুজ্জামান মনির, সাবেক জেলা শ্রমিকলীগের সভাপতি আক্কাস হোসেন সহ ০৯ নম্বর ওয়ার্ডের চারটি মসজিদ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ।
উক্ত সভায় বক্তারা বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এই দেশে ৫৬০ টি মসজিদ নির্মান করেছেন৷ কওমি মাদ্রাসাকে মাস্টার্স ডিগ্রি সমমানের করে দিয়েছেন দেশরত্ন শেখ হাসিনা, এই দেশে প্রথম ইসলামিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। পদ্মা সেতু নির্মানের ফলে দক্ষিণ বঙ্গের মানুষের জীবন যাত্রার মান উন্নয়ন করেছেন এবং উক্ত ওয়ার্ডের সার্বিক উন্নয়ন সহ মসজিদ নির্মাণ এবং বেকার ছেলে মেয়েদের চাকরি প্রদান করা সহ অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধির কথা আলোচনা করেন।
এছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের ভোট দিয়ে জয় যুক্ত করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।