Nabadhara
ঢাকাশনিবার , ৮ জুলাই ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য একে আজাদের মতবিনিময় অনুষ্ঠিত

ফরিদপুর জেলা প্রতিনিধি
জুলাই ৮, ২০২৩ ৯:৩০ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর শহরের হাউজিং এস্টেট গোয়ালচামট রোডের বাইতুর রহমান জামে মসজিদ কমিটি ও সাধারণ মুসল্লীদের সাথে ফরিদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও হা-মীম গ্রুপের ব্যনস্থাপনা পরিচালক  জনাব এ কে আজাদ গতকাল রাত আটটায়  এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর পৌর আওয়ামীলীগের আহবায়ক মনিরুল হাসান মিঠু, যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান বাবলু, মনিরুজ্জামান মনির, সাবেক জেলা শ্রমিক লীগের সভাপতি আক্কাস হোসেন সহ উক্ত মসজিদ কমিটির সভাপতি জনাব নওশের আলী মিয়া ও সাধারণ সম্পাদক জনাব মো: মজিবর রহমান এবং এলাকার ধর্মপ্রান মুসুল্লিগন উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় বক্তারা মহান আল্লাহ্ তায়ালার নিকট মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া চান এবং তারা বলেন যে বর্তমান সরকার এদেশে যে সকল উন্নয়নমূলক কাজ করেছেন তা একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্যই সম্ভব হয়েছে৷ কারন অনেক বাধা – বিপত্তি থাকার পরও পদ্মা সেতুর কাজ সম্পন্ন হয়েছে যা এই দক্ষিন বঙ্গের মানুষের জ্ন্য এক বিরাট উপহার এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের মাগফিরাত কামনা করেন ৷
এ সময় একে আজাদ উক্ত ওয়ার্ড ও হাউজিং এস্টেট এর সার্বিক উন্নয়ন সহ মসজিদ নির্মাণ এবং বেকার ছেলে মেয়েদের চাকরি প্রদান করা সহ অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধির আশ্বাস প্রদান করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।