Nabadhara
ঢাকারবিবার , ৯ জুলাই ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

টুঙ্গিপাড়ায় আম চাষে সফল সাবেক জেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডাঃ সলিমুল্লাহ

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
জুলাই ৯, ২০২৩ ১০:৪০ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দেশীয় প্রজাতির আম চাষে অবিশ্বাস্য সাফল্য পেয়েছেন সাবেক জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শেখ সলিমুল্লাহ। দেশীয় জাতের আম চাষ করে সফল হয়েছেন তিনি।২০ বছর আগে তিনি টুঙ্গিপাড়া উপজেলার সিঙ্গিপাড়ায় ১০ কাঠা জমির উপর গড়ে তুলেছেন তার আমের বাগান।
সাবেক জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শেখ সলিমুল্লাহ বলেন, যে প্রায় ২০ বছর আগে সাতক্ষীরা থেকে উন্নত জাতের আমের চারা এনে রোপন করেছেন। গিমাডাঙ্গা মুন্সির চর গ্রামের বাসিন্দা সাবেক প্রানিসম্পদ কর্মকর্তা ডা: শেখ সলিমুল্লাহ।
তিনি আরো বলেন, দেশ-বিদেশে সাধারণত হিমসাগর, ফজলি, ল্যাংড়া, আম্রপালিসহ বিভিন্ন জাতের আমের চাহিদা আছে। তাই এই আম চাষে ভালো ফলন পাওয়া যায়।
প্রতিবছরই টুঙ্গিপাড়ায় ফলের চাষাবাদ বৃদ্ধি পাচ্ছে। টুঙ্গিপাড়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সকল চাষিদের পাশে থাকবেন এমনটা আশ্বাস দিয়েছেন টুঙ্গিপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা জামাল উদ্দিন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।