আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণসংযোগ করতে মাঠে নেমেছেন বাগেরহাট-৪ আসনের ( মোরেলগঞ্জ-শরণখোলা) আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য এইচ এম বদিউজ্জামান সোহাগ। ১১ জুলাই মঙ্গলবার বিকেলে বাগেরহাটের শরণখোলা উপজেলার ধানসাগর ইউনিয়নের রাজাপুর বাজারে হাজারো নেতাকর্মী সঙ্গে নিয়ে আনুষ্ঠানিক ভাবে তিনি গণসংযোগ শুরু করেন। গণসংযোগ শেষে রাজাপুর বাজারে অনুষ্ঠিত কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকলকে নৌকা প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঘরে-ঘরে গিয়ে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকান্ড সাধারণ মানুষের মাঝে তুলে ধরতে হবে। আসন্ন নির্বাচনে দলীয় নৌকা প্রতীক পেতে দলীয় সমর্থন ও দোয়া কামনা করে আরো বলেন, আগেও দলের কাছে মনোনয়ন প্রত্যাশা করে বঞ্চিত হয়েছি। কিন্তু হাল না ছেড়ে দলের পক্ষে নিরলস ভাবে কাজ করেছি। আমি আশাবাদী দলীয় প্রধান এবং মনোনয়ন বোর্ড এবছর আমাদের নিরাশ করবেন না।
ধানসাগর ইউনিয়ন চেয়ারম্যান ময়নুল হোসেন টিপু’র সভাপতিত্বে কর্মিসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, শরণখোলা উপজেলা চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত, ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজ, খোন্তাকাটা ইউনিয়ন চেয়ারম্যান মহিউদ্দিন খান, চেয়ারম্যান আব্দুল আলীম, চেয়ারম্যান রিপন তালুকদার, জেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক বলইবুনিয়া ইউনিয়ন চেয়ারম্যান শাজাহান আলী খান ও পুটিখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাওলানা আব্দুল কাদের, অধ্যক্ষ শাহাবুদ্দিন তালুকদার ও অধ্যাপক মাহফিজুর রহমান। এ সময়ে শরণখোলা ও মোরেলগঞ্জ উপজেলার কয়েক হাজার নেতাকর্মীর উপস্থিতিতে কর্মী সভাটি জনসভায় রূপ নেয়।

