Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৩ জুলাই ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াগাতীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ২০ জন আহত

মোঃ জিহাদুল ইসলাম,নড়াইল প্রতিনিধি
জুলাই ১৩, ২০২৩ ৫:১৫ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার উত্তর খাশিয়াল গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শেখ ও মোল্যা গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। ১৩ জুলাই ভোরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনা উভয় পক্ষের ২০/২২ জন আহত হয়েছে এবং শেখ গ্রুপের তিনটি বাড়ীঘর ভাংচুর হয়েছে। গুরুতর আহত মৃত হাই বিশ্বাসের ছেলে আরোজ আলী(৪০) ও মৃত ফজর শেখের ছেলে রসুল শেখ(৪৫) দু’জনকে গোপালগঞ্জ সদর ও চক্ষু হাসপাতালে ভর্তি কার হয়েছে এবং বাকিদের স্থানীয় বড়দিয়া বাজারে চিকিৎসা দেওয়া হয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের জাফর মোল্যা ও নিয়ামত শেখ গ্রুপের মধ্যে দীর্ঘদিন যাবত দ্বন্দ্বের ফলে গত বছর ২৭ নভেম্বর সংঘর্ষে বহু লোক আহত হয়েছিল। তারই ধারাবাহিকতায় আজ সকালে উভয় পক্ষ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়।
নড়াগাতী থানার ওসি সুকান্ত সাহা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ৬ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।