Nabadhara
ঢাকাশুক্রবার , ২১ জুলাই ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফকিরহাটে আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস পালনের প্রস্তুতি সভা

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
জুলাই ২১, ২০২৩ ৭:০৮ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাটের ফকিরহাটে উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক পাবলিক সার্ভিস ডে-২০২৩ পালন করা হবে। এ উপলক্ষে বৃহস্পতিবার (২০ জুলাই) বেলা ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবসে এবারের প্রতিপাদ্য বিষয় ‘সবার আগে সুশাসন, জনসেবায় উদ্ভাবন’। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফা বেগম নেলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভার সঞ্চালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুর রহমান। সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী রোববার (২২ জুলাই) আন্তর্জাতিক পাবলিক সার্ভির দিবস উপলক্ষে সকাল ৯টায় উপজেলা পরিষদ ফটক থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে সড়ক প্রদক্ষিণ করে অডিটোরিয়ামে শেষ হবে। এছাড়া আলোচনা অনুষ্ঠান, চেক বিতরণ, বিভিন্ন সরকারি অফিসে ড্রপডাউন ব্যানার প্রদর্শন করা হবে।

সভায় উপজেলার সকল সরকারি দপ্তরের প্রধান কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংবাদকর্মী উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।