Nabadhara
ঢাকাশুক্রবার , ২১ জুলাই ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে প্রকৌশলীকে মারধরের ঘটনায় দোষীদের গ্রেফতার দাবীতে মানববন্ধন

সোহেল রানা বাবু বাগেরহাট প্রতিনিধি
জুলাই ২১, ২০২৩ ৭:২৪ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট শহরে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপবিভাগীয় প্রকৌশলী মুহাম্মদ আবু হানিফকে তাঁর কার্যালয়ে ঢুকে মারপিট করে তুলে নিয়ে যাবার ঘটনায় দায়েরকৃত মামলার আসামীদের দ্রুত গ্রেফতার এর দাবীতে মানববন্ধন করেছে বাগেরহাট জেলা ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি)।

২০ জুলাই বৃহস্পতিবার বিকালে বাগেরহাট প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন শেষে তারা প্রধানমন্ত্রী বরাবরে বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমানের কাছে স্মারকলিপি দিয়েছেন।
মানববন্ধনে আইডিইবি কেন্দ্রীয় সাধারন সম্পাদক মোঃ শামসুর রহমান, বাগেরহাট আইডিইবির সভাপতি খন্দকার আব্দুস সালাম, সহ-সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক মতিউর রহমান, সাংগঠনিক সম্পাদক শেখ তানজির হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
মানববন্ধনে আইডিইবি কেন্দ্রীয় সাধারন সম্পাদক বলেন, গত ১২ জুলাই রাতে ছাত্রলীগের নেতাকর্মীরা বাগেরহাট শহরের পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপবিভাগীয় প্রকৌশলী মুহাম্মদ আবু হানিফকে তাঁর কার্যালয়ে ঢুকে মারপিট করে তুলে নিয়ে যায়।

এঘটনার পরপরই থানায় লিখিত অভিযোগ করলে ৪দিন পর পুলিশ ওই মামলাটি রেকর্ড করলেও এখনো কোন আসামীকে গ্রেফতার করতে পারেনি। প্রকৌশলী মারপিটের ঘটনায় জড়িত সব আসামীদের দ্রুত গ্রেফতার না করা হলে দেশব্যাপী কঠোর কর্মসূচির হুশিয়ারি দেন এই আইডিইবি নেতা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।