Nabadhara
ঢাকাশনিবার , ২২ জুলাই ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মোড়েলগঞ্জে বিধবা নারীকে জবাই করে হত্যা

সোহেল রানা বাবু বাগেরহাট প্রতিনিধি
জুলাই ২২, ২০২৩ ৬:৪৫ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাটের মোরেলগঞ্জে  কিছমত জামুয়া গ্রামে এক বিধবা নারীকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত আম্বিয়া বেগম (৪৫) কিসমত জামুয়া গ্রামের মৃত সেকান্দার আলী খানের স্ত্রী।নিহত আম্বিয়া বেগমের  বাদশা খান নামে ২০ বছরের এক পুত্র সন্তান রয়েছে।

মোরেলগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আশিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মোরেলগঞ্জ থানা অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ শাহজাহান আলী জানান,শুক্রবার দিবাগত রাতে বলইবুনিয়া ইউনিয়নের কিছমতজামুয়া গ্রামে এ ঘটনা ঘটে।  শনিবার বেলা ১০টার দিকে আম্বিয়া বেগমের স্বজনেরা এ খবর জানতে পেরে পুলিশে খবর দেয়। পুলিশ নিহতের বসত ঘর থেকে গলাকাটা মরদেহ উদ্ধার করে বাগেরহাট মর্গে প্রেরণ করেছেন।
মোরেলগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আশিকুর রহমান জানান, ঘটনাস্হল পরিদর্শন করা হয়েছে এবং কি কারণে এ হত্যাকাণ্ড  হয়েছে তার তদন্ত চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।