Nabadhara
ঢাকারবিবার , ২৩ জুলাই ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

রামপালে পাবলিক সেবায় সেবাগ্রহীতাকে না হয়রানী করার আহ্বান

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
জুলাই ২৩, ২০২৩ ৪:২৪ অপরাহ্ণ
Link Copied!

বর্তমান সরকার সরকারি সেবাসমূহ মানুষের দৌড়গোড়ায় পৌঁছে দিতে কাজ করছে। সেজন্য সরকারি দপ্তরের প্রত্যেক প্রধানগণ মানুষকে সেবা প্রদানের ক্ষেত্রে আরো বেশি আন্তরিক হতে হবে। কোন সেবাগ্রহীতা যেন কোনভাবেই হয়রানির মুখে না পড়ে সে দিকেও খেয়াল রাখতে হবে। প্রান্তিক জনগোষ্ঠীর ট্যাংসের টাকায় আমাদের বেতন ভাতা হয়। বিভিন্ন শ্রেনীর মানুষ প্রত্যাশা নিয়ে সেবা নিতে আসেন। পাবলিক সেবা নিতে এসে অনেক সময় অফিসের সামনে বসে থাকেন অথচ আমরা তাদের কাংখিত সেবা দিতে পারিনা। মনে রাখতে হবে আমরা জনগণের সেবক। তাদের সেবা দেওয়াই আমাদের দায়িত্ব ও কর্তব্য। পাবলিক সার্ভিস দিবস পালিত উপলক্ষে বক্তারা এসব কথা বলেন।

“সবার সাথে সুশাসন, জনসেবায় উদ্ভাবন” প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের রামপালে পাবলিক সার্ভিস দিবস পালিত হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা চত্বর থেকে র্যারিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে পরে কনফারেন্স রুমে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) শেখ সালাউদ্দিন দিপু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেখ মোয়াজ্জেম হোসেন। অন্যানোর মধ্যে আরো উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাক্তার সুকান্ত কুমার পাল, রামপাল থানার ওসি তদন্ত মোঃ আসিফ, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা মোঃ গোলজার হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ শাহিনুর রহমান, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা এস, এ আনোয়ার উল কুদ্দুস, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ইমরান হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা ওয়ালিউল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মতিউর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ নাসির উদ্দীন, উপজেলা আইসিটি কর্মকর্তা রনিক হালদার, প্রেসক্লাব রামপাল এর সাধারণ সম্পাদক সুজন মজুমদার, উপসহকারী কৃষি কর্মকর্তা কিশোর কুমার বালা প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।