Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৫ জুলাই ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ পালিত

সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি
জুলাই ২৫, ২০২৩ ৭:৩৯ অপরাহ্ণ
Link Copied!

নিরাপদ মাছে ভরবো দেশ,গড়বো স্মার্ট বাংলাদেশ। এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাগেরহাটে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ পালিত হয়েছে। ২৫ জুলাই মঙ্গলবার সকালে বাগেরহাট জেলা পরিষদ অডিটোরিয়াম চত্বরে বেলুন ও কবুতর উড়িয়ে এর শুভ উদ্ভোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ খালিদ হোসেন। পরে জেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা মৎস্য কর্মকর্তা এ এস এম রাসেল এর সভাপতিত্বে এক আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ খালিদ হোসেন। অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)হাফিজ আল আসাদ,সরকারী পিসি কলেজ এর অধ্যক্ষ প্রফেসর জিয়াউল আহসান,উপাধ্যক্ষ প্রফেসর শাহ আলম ফরাজী, বাগেরহাট চিংড়ি গবেষনা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড.মোঃ হারুনর রশীদ,উপজেলা মৎস্য কর্মকর্তা জিয়া আনসারী,বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোজাফ্ফর হোসেন,মৎস্য চাষী ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এসময়ে আলোচনা সভায় অংশগ্রহন করেন।এর আগে এক বর্ণাঢ্য র‌্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে সভাস্হলে এসে শেষ হয়।

র‌্যালী ও আলোচনা সভায় মৎস্য সেক্টরের সঙ্গে জড়িত বিভিন্ন সংস্হার নেতৃবৃন্দ,বীর মুক্তিযোদ্ধাগণ এবং ব্যাপক সংখ্যক মৎস্য চাষীরা অংশ নেন।এসময়ে বিভিন্ন পর্যায়ে মৎস্য ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য পুরষ্কার প্রদান করা হয়।পরে জেলা প্রশাসকের বাসভবনের পুকুরে মৎস্য অবমুক্ত করেন জেলা প্রশাসক মোহাম্মদ খালিদ হোসেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।