Nabadhara
ঢাকাবুধবার , ২৬ জুলাই ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নগরকান্দায় রোগীদের মাঝে সমাজসেবা অধিদপ্তরের চেক বিতরণ

ফরিদপুর জেলা প্রতিনিধি
জুলাই ২৬, ২০২৩ ১১:২৭ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলায় নির্বাহী অফিসার মোঃ মঈনুল হকের সভাপতিত্বে আজ মঙ্গলবার দুপুর ২ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সমাজসেবা অধিদপ্তরাধীন ক্যান্সার, কিডনি,লিভার, সিরোসিস,স্টক প্যারালাইসিস,জন্মগত হৃদরোগ,থ্যালাসিমিয়া আক্রান্ত ১৪ জন রোগীকে জনপ্রতি ৫০,০০০ /= টাকার চেক বিতরণ করা হয়।
 চেক বিতরনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর ২ আসনের  জাতীয় সংসদ সদস্য শাহদাব আকবর চৌধুরী লাবু, বিশেষ অতিথি হিসেবে পৌর মেয়র নিমাই চন্দ্র সরকার, উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার,উপজেলা ভাইস চেয়ারম্যান চুন্নু শেখ, সরকারি মহেন্দ্র নারায়ণ একাডেমির প্রধান শিক্ষক মোঃ বেলায়েত হোসেন মিয়া সহ অন্যান্য।
সভায় প্রধান অতিথি  অসহায় রোগী ও দুস্থদের মাঝে সমাজসেবা অধিদপ্তরের চেক বিতরণ কে সাধুবাদ ও ধন্যবাদ জানান এবং পরবর্তীতে এ সমস্ত রোগীদের পাশে থাকার জন্য তিনি সমাজের বিত্তবানদেরকে এগিয়ে আসার আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।