Nabadhara
ঢাকাবুধবার , ২৬ জুলাই ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় জাতীয় মৎস্য সপ্তাহের -২০২৩ উপলক্ষ্যে আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত

কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি
জুলাই ২৬, ২০২৩ ১১:৩০ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাটের কচুয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষে এক আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১১ টায় কচুয়া উপজেলা চত্বর থেকে ১টি র‌্যালী বের হয়ে কচুয়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কচুয়া উপজেলা চত্বরে গিয়ে র‌্যালীটি শেষ হয়।পরবর্তীতে কচুয়া উপজেলা সরকারি পুকুরে রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়।

এরপর শেখ তন্ময় মিলনায়তনে মৎস্য সপ্তাহের উদযাপনের লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ তাসমিনা খাতুন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন কচুয়া উপজেলা(ভারপ্রাপ্ত) চেয়ারম্যান শিকদার ফিরোজ আহম্মেদ। স্বাগত বক্তৃতা করেন সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রণব কুমার বিশ্বাস।মেরিন ফিশারিজ অফিসার দীপঙ্কর চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে এদিন অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন কচুয়া থানা অফিসার ইনচার্জ মোঃ মনিরুল ইসলাম, কৃষি অফিসার কৃষিবিদ মামুনুর রশিদ, ,একাডেমিক সুপারভাইজার মেহেদী মান্না,তথ্য আপা বিজয়া লোপা, মৎস্যজীবী লীগের কচুয়া উপজেলা শাখার সভাপতি রিপন সিকদার, চিংড়ি চাষী সিকদার মনিরুজ্জামান।

এ সময় উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আঃ সালাম মল্লিক বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সাংবাদিক বৃন্দ সহ মাৎস্যচাষী ও মৎস্য চাষের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ।২৪ জুলাই থেকে শুরু হয়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আগামী ৩০ জুলাই পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ পালিত হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।