নড়াইলে নিউজ ২৪ এর ৮ ম বর্ষে পদার্পণ উপলক্ষে অনুষ্ঠান পালিত হয়েছে। রবিবার (৩০ জুলাই) সকাল সাড়ে ১১ টায় জেলার কালিয়া প্রেস ক্লাবের হল রুমে বর্ষপূর্তির কেক কেটে এ অনুষ্ঠান পালিত হয়।
প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক নাসির মাহামুদের উপস্থাপনায় ও সভাপতি মশিউল হক মিটুর সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিএম শুকুর আলী, বিশেষ অতিথি ছিলেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শাহিদুল ইসলাম শাহী, পৌর কাউন্সিলর অশোক কুমার ঘোষ, আমিন সরদার জুয়েল প্রমুখ। এ সময় নিউজ ২৪ ও বাংলাদেশ প্রতিদিন এর জেলা প্রতিনিধি মোঃ সাজ্জাদ হোসেনসহ উপস্থিত ছিলেন কালিয়া প্রেস ক্লাবের ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

