Nabadhara
ঢাকাসোমবার , ৩১ জুলাই ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে রাজনৈতিক দলের শিষ্টাচার বিষয়ে টাউন হল সভা অনুষ্ঠিত

সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি
জুলাই ৩১, ২০২৩ ৭:২৯ পূর্বাহ্ণ
Link Copied!

বাগেরহাটে রাজনৈতিক শিষ্টাচার বিষয়ে টাউন হল সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ জুলাই) সকালে উন্নয়ন সংস্থা রুপান্তরের উদ্যোগে বাগেরহাট প্রেসক্লাবে এই সভা অনুষ্ঠিত হয়। সুন্দরবন একাডেমী খুলনার নির্বাহী পরিচালক অধ্যাপক আনোয়ারুল কাদির এর সভাপতিত্বে এই সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক শেখ কামরুজ্জামান টুকু। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাডভোকেট শাহ-ই আলম বাচ্চু, জেলা বিএনপির সদস্যসচিব শেখ মোজাফ্ফর রহমান আলম,জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এ্যাডভোকেট শরিফা খানম প্রমূখ।

এসময় বক্তব্য রাখেন বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি নীহাররঞ্জন সাহা,অধ্যাপক মোঃ মোজাফফর হোসেন,কাউন্সিলর তানিয়া খাতুন,প্রকল্প সমন্বয়কারী অসীম আনন্দ দাস ও চ্যানেল২৪ এর জেলা প্রতিনিধি আরিফুল ইসলাম প্রমুখ।

এসময় বক্তারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে নাগরিকদের  ভোটের অধিকার বিষয়ে রাজনৈতিক শিষ্টাচার বর্হিভুত আচরন যেন না হয় সে বিষয়ে রাজনৈতিক নেতাদের কথার সাথে কাজে মিল থাকার আহ্বান জানান। নির্বাচনে শান্তিপূর্ন পরিবেশ ও রাজনৈতিক সুস্থ প্রতিযোগিতার জন্য নাগরিকদের সাথে গঠনমুলক আচরন করার জন্য জনপ্রতিনিধিদের দৃষ্টি আর্কষন করা হয়। প্রতিটি রাজনৈতিক দলের কর্মীদের উগ্র আচরন না করে বন্ধুসুলভ ব্যবহার করার জন্য আলোকপাত করা হয়। মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নেওয়ার জন্য বিগত সময়ে রাজনৈতিক নেতারা যে প্রতিশ্রুতি দিয়েছেন তা বাস্তবায়নের অনুরোধ করা হয়। নেতা কর্মীরা একে অপরের প্রতি অসদআচরন না করে এবং দেশের রাজনৈতিক ভাবমুর্তি বিনষ্ট না হয় সে দিকে লক্ষ্য রাখার জন্য মতামত প্রদান করা হয়। গনতান্ত্রিক দেশে মানুষের অধিকার আদায়ের জন্য  নেতাদের আরো সহিষ্ণু হওয়ার আহব্বান জানানো হয়। এসময়ে রাজনৈতিক সহিংসতা রোধে উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও জনপ্রতিনিধিরা  একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি প্রদান করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।