Nabadhara
ঢাকাবুধবার , ২ আগস্ট ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আগামী নির্বাচনে নৌকার মনোনয়ন চাইব- এমপি নিক্সন চৌধুরী

ফরিদপুর জেলা প্রতিনিধি
আগস্ট ২, ২০২৩ ৪:৫৬ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, প্রধান মন্ত্রী শেখ হাসিনা আমাকে আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য বানিয়েছেন, আগামী জাতীয় নির্বাচনে আমি প্রধানমন্ত্রীর কাছে নৌকার মনোনয়ন চাইব। নৌকা না পেলে আমার নির্বাচনী তিন থানার জনগণের সিদ্ধান্ত নিয়ে আবারও নির্বাচন করব।
উপজেলা আওয়ামী লীগের যুগ্ন আহব্বায়ক সায়েদীদ গামাল লিপু  সভাপতিত্বে আজ মঙ্গলবার (১আগস্ট) বিকালে ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নে চরডুবাইল চৌরাস্তার মোড়ে যোগদান উপলক্ষে বিশাল এক জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এমপি নিক্সন চৌধুরী। তিনি আরো বলেন তিন থানায়  যে উন্নয়ন হয়েছে তাতে আমি বিজয়ী হব বলে আশাবাদী।
এসময় উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন, সদরপুর উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান শিকদার, জেলা পরিষদের সদস্য কহিনুর বেগমসহ স্থানীয় নেতাকর্মী।
ফরিদপুরের ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রান উপজেলা নিয়ে গঠিত ফরিদপুর-৪ আসন। বর্তমানে এ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য নিক্সন চৌধুরী কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য। অন্যদিকে ওই আসনের সাবেক সংসদ সদস্য কাজী জাফরউল্লাহ বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।