ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়নের নিমাই কুলুর বাড়ির দক্ষিণ পাশে আজ বৃহস্পতিবার একটি মেহেগনি বাগানে এক ব্যক্তির মরদেহ পাওয়া যায়। পরবর্তীতে স্থানীয় লোকজন জড়ো হলে নিহত ব্যক্তির পরিচয় সনাক্ত করে।
জানা যায় নিহত যুবক রুপাপাত ইউনিয়নের রুপাপাত গ্রামের মাহমুদ শেখের ছেলে মিজানুর রহমান (২৫)।
নিহত যুবকের পরিবার থেকে জানা যায়, সে গতকাল বাড়ি থেকে বের হওয়ার পর থেকে নিখোজ ছিল। তার গায়ে ও গলায় ছুরির আঘাত রয়েছে এবং দুই চোখ তুলে ফেলা হয়েছে। খবর পেয়ে বোয়ালমারী থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

