Nabadhara
ঢাকাশুক্রবার , ৪ আগস্ট ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বঙ্গোপসাগরে ৩ দিন ভেসে থাকা ১১ জেলে উদ্ধার

সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি
আগস্ট ৪, ২০২৩ ৮:৪৭ অপরাহ্ণ
Link Copied!

বঙ্গোপসাগরে একটি ফিশিং ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে ৩ দিন ধরে ভেসে থাকা ১১ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড।৪ আগষ্ট শুক্রবার সকাল ১১টায় সুন্দরবনের জেফোড পয়েন্ট সংলগ্ন উত্তাল বঙ্গোপসাগর থেকে ‘এফবি জোনায়েদ’ নামের ফিশিং ট্রলার থেকে এসব জেলেদের উদ্ধার করে মোংলা কাস্টগার্ড পশ্চিম জোনের সদস্য। উদ্ধারের পর এসব জেলেদের সুন্দরবনে কোস্টগার্ডের দুবলা স্টেশনে নিয়ে খাবার ও প্রাথমিক চিকিৎসা দেয় হয়েছে।

উদ্ধারকৃত এসব জেলেদর বাড়ী বরগুনার পাথরঘাটা উপজেলার বিভিন্ন গ্রামে। মোংলা কোস্টগার্ড পশ্চিম জোন সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এতথ্য নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার রাত ২টায় বরগুনার পাথরঘাটা থেকে মোবাইল ফোনে মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনকে জানান হয় গত ৩০ জুলাই সকাল থেকে ইঞ্জিন বিকল হয়ে এফবি জোনায়েদ নামের একটি ফিশিং ট্রলারের ১১ জেলে সমুদ্রে ভাসছে। ওই ফিশিং ট্রলারটি সুন্দরবনের হিরন পয়েন্ট এলাকায় রয়েছে। এতথ্য দিয়ে ফিশিং ট্রলারটি উদ্ধারে কোস্টগার্ডের সাহায্য চাওয়া হয়। নিন্মচাপের কারনে সাগর উত্তাল থাকার পরও সাথে সাথেই কোস্টগার্ডের দুবলা স্টেশনের কন্টিজেন কমান্ডার এমএ ছত্তারের নেতৃত্বে একটি দল হিরন পয়েন্ট এলাকায় উদ্ধার অভিযান শুরু করে।

শুক্রবার সকাল ১১টায় সুন্দরবনের জেফোড পয়েন্ট সংলগ্ন উত্তাল বঙ্গোপসাগর থেকে ইঞ্জিন বিকল ‘এফবি জোনায়েদ’ নামের ফিশিং ট্রলারসহ ১১ জেলেকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর ইঞ্জিন বিকল হয়ে যাওয়া ট্রলারসহ জেলেদের সুন্দরবনে কোস্টগার্ডের দুবলা স্টেশনে নিয়ে খাবার ও প্রাথমিক চিকিৎসা দেয় হয়। উদ্ধারকৃত এসব জেরেদর বাড়ী বরগুনার পাথরঘাটা উপজেলার বিভিন্ন গ্রামে। ট্রলার মালিকের কাছে জেলেদের হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।