Nabadhara
ঢাকাশনিবার , ৫ আগস্ট ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুর শহরে দিন দুপুরে অটোচালককে মারধর করে অটো ছিনতাই

ফরিদপুর জেলা প্রতিনিধি
আগস্ট ৫, ২০২৩ ৮:৩৩ পূর্বাহ্ণ
Link Copied!

ফরিদপুর শহরে দিন দুপুরে অটো চালককে মারধর করে অটো ছিনতাই এর ঘটনা ঘটেছে। জানা গেছে আজ শুক্রবার আনুমানিক সকাল সাড়ে দশটার দিকে ফরিদপুর শহরের আরোগ্য সদন নামক প্রাইভেট হাসপাতালের পিছন থেকে শেখ আমির -(৬০) পিতা- অজ্ঞাত গ্রাম- চুনাঘাটা থানা-  কোতোয়ালী জেলা- ফরিদপুরকে অজ্ঞান অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
উদ্ধারকৃত ব্যক্তি পেশায় একজন অটোচালক। ধারণা করা হচ্ছে যে, সঙ্ঘবদ্ধ ছিনতাইকারীরা উক্ত অটো চালককে কৌশলে নেশা  জাতীয় দ্রব্য সেবনপূর্বক মারপিট করে অটো নিয়ে পালিয়ে যায়। তার মাথায় ও পিঠে আঘাতের চিহ্ন রয়েছে। হাসপাতাল সূত্রে জানা যায় তার অবস্থা কিছুটা আশংকাজনক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।