Nabadhara
ঢাকাশনিবার , ৫ আগস্ট ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা

ফরিদপুর জেলা প্রতিনিধি
আগস্ট ৫, ২০২৩ ৮:১০ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে অতিরিক্ত জেলা প্রশাসক ইয়াসিন কবিরের সভাপতিত্বে  শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ শনিবার সকাল ৯ টায় তার  প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও জেলা প্রশাসকের কার্যালয়ের  সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান তালুকদার ‌ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার জনাব মোঃ শাহজাহান সরকারী রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ জনাব অসীম কুমার সাহা, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক মোল্লা, ফরিদপুর  পৌরসভার মেয়র  অমিতাভ বোস সহ সরকারী বেসরকারী বিভিন্ন  দপ্তরের কর্মকর্তাগণ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।এ সময় বক্তারা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন। বাঙালি জাতির স্বাধীনতা অর্জনে শেখ পরিবারের যে অবদান তা তুলে ধরেন আলোচক বৃন্দ।
তারা দেশের যুব সমাজ কে দেশ সেবায় উদ্বুদ্ধ করতে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের অবদান  তুলে ধরেন ও ক্রীড়া ক্ষেত্রে তার  অবদান তুলে ধরে আলোচনা করেন ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।