Nabadhara
ঢাকারবিবার , ১৩ আগস্ট ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফকিরহাটে ডাকাতির প্রস্তুতিকালে ৫ আন্তঃজেলা ডাকাত আটক

সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি
আগস্ট ১৩, ২০২৩ ৭:০৪ অপরাহ্ণ
Link Copied!

ডাকাতির প্রস্তুতিকালে বাগেরহাটের ফকিরহাট কাটাখালী নামক স্থান থেকে ৫ ডাকাতকে আগ্নেয়াস্ত্র ও ডাকাতি করার মালামালসহ আটক করেছে পুলিশ। আটককৃতরা রাজশাহীর ষ্টোর ও রংপুরের আলোচিত ডাকাতিসহ বিভিন্ন  ঘটনার সাথে জড়িত বলে পুলিশকে প্রাথমিকভাবে জানিয়েছে। শনিবার বিকেলে বাগেরহাট পুলিশ সুপার কে এম আরিফুল হক এক প্রেস এর মাধ্যমে সাংবাদিকদের এই তথ্য জানান।

আটককৃতরা হলো বাগেরহাটের পাতিলাখালী এলাকার নুর মোহাম্মদ শেখের ছেলে জালাল শেখ (৫৭), আব্দুল কামাল শেখের ছেলে কাদের শেখ (২৮), যশোর অভয়নগরের মোতালেবের ছেলে কামরুল ইসলাম (৪০), একই এলাকার মোকছেদ আলী বিশ্বাসের ছেলে ইকতিয়ার বিশ্বাস (৪২) ও নড়াইলের লোহাগাড়ার কুন্দসী গ্রামের ধলা গাজীর ছেলে জাকির গাজী (৫৬)। এ সময়ে পুলিশ গুলিসহ একটি পিস্তল, গ্যাস বার্নার, হাতুড়ী, প্লাস সহ বিভিন্ন ধরনের ডাকাতির প্রস্তুতির মালামাল উদ্ধার করেছে।

আটককৃতদের বিরুদ্ধে ফকিরহাট থানায় ২ টি মামলা হয়েছে। পুলিশ সুপার জানান, আটককৃতদের শনিবার আদালতে হাজির করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে দেশের আর কোথায় কোথায় ডাকাতি করেছে তা জানা যাবে। তবে প্রাথমিকভাবে রাজশাহীতে গত ২৫ জুলাই স্টোর ভেঙ্গে ডাকাতি ও রংপুরের একটি আলোচিত ডাকাতির ঘটনায় জড়িত ছিল বলে স্বীকার করেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।