Nabadhara
ঢাকাসোমবার , ১৪ আগস্ট ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সদরপুরে মানসিক ভারসাম্যহীন ছেলের হাতে পিতা খুন

ফরিদপুর জেলা প্রতিনিধি
আগস্ট ১৪, ২০২৩ ৬:০৪ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালি ইউনিয়নে মানসিক ভারসাম্যহীন ছেলে জাহিদ মোল্লা (২৮) এর হাতে খুন হয়েছে তার পিতা ওহাব মোল্লা (৬৭)। গতকাল রবিবার সকাল সাড়ে ১১ টার দিকে সদরপুর উপজেলার ঢেউখালি ইউনিয়নের লাল মোল্লার ডাঙ্গী গ্রামে এলাকায় এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর ঘাতক ছেলে জাহিদ মোল্লাকে আটক করেছে পুলিশ।
জানা যায়,  বাবা ও ছেলের মধ্যে মারামারির ঘটনা ঘটলে বাবা মারাত্মকভাবে আহত হয়  এরপর স্থানীয় লোকজন দুপুর ১ টার দিকে আহত বৃদ্ধ বাবাকে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরবর্তীতে সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
স্থানীয়রা ধারণা করছেন, টাকা চেয়ে না পেয়ে জাহিদ তার বৃদ্ধ বাবাকে হত্যা করেছে।
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মামুন আল রশিদ জানান, হত্যাকারী জাহিদ মোল্লা মানসিক ভারসাম্যহীন এর আগেও সে তার বাবাকে মেরে অনেকবার আহত করেছে। রবিবার সকাল ১১ টার দিকে তার বাবাকে মেরে সে আহত করলে স্থানীয় লোকজন তার বাবাকে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করার পর বিকাল সাড়ে পাঁচটার দিকে ওহাব মোল্লা মৃত্যুবরণ করেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।