Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৫ আগস্ট ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সামাধিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্রদ্ধা

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
আগস্ট ১৫, ২০২৩ ৯:৩৫ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার(১৫আগষ্ট) বেলা ১১টা ৫৩ মিনিটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসময় ৩ বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করবেন। এসময় অশ্রুসিক্ত নয়নে তিনি বেশ কিছুটা সময় নিরবে দাড়িয়ে থাকেন।

শ্রদ্ধা নিবেদন শেষে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। দোয়া ও মোনাজাতে ১৯৭৫ সালের ১৫ আগষ্ট জাতির পিতা সহ ওই কাল রাতে শাহাদাতবরনকারীদের আত্মার শান্তি কামনা করা হয়। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা উপস্থিত ছিলেন।

পরে দলীয়ভাবে প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান শেখ হাসিনা জাতির পিতার সমাধীতে শ্রদ্ধা জানান।

এসময় আওয়ামী লীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের, স্পিকার শিরীন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, কর্নেল(অবঃ)মুহম্মদ ফারুক খান, শাজাহান খান, জাহাঙ্গীর কবির নানক, আইনমন্ত্রী আনিসুল হক, কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, তথ্য ও যোগাযোগ মন্ত্রী হাসান মাহমুদ, মীর্জা আজম এমপি, আবুল হাসনাত আব্দুল্লাহ, শেখ হেলাল উদ্দিন এমপি, আফম বাহাউদ্দিন নাছিম এমপি, শেখ সালাউদ্দিন জুয়েল এমপি, শেখ সারহান নাসের তন্ময় এমপি, কেন্দ্রীয় যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস্ পরশ সহ কেন্দ্রীয় ও স্থানীয় আওয়ামী লীগ, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, তিন বাহিনী প্রধানসহ সামরিক বেসামরিক উর্দ্ধতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

এর আগে প্রধানমন্ত্রী হেলিকপ্টার যোগে ঢাকা থেকে টুঙ্গিপাড়া পৌছান। সেখানে কেন্দ্রীয় ও দলীয় নেতৃবৃন্দ তাকে স্বাগত জানান।

শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু ভবনে চলে যান।এরপর বিভিন্ন আওয়ামী লীগের সহযোগী সংগঠন ও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা জানানো হয়। ফুলে ফুলে ভরে ওঠে সমাধি সৌধের বেদী। সেখান থেকেই তিনি গোপালগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত সমাধি সৌধ কমপ্লেক্স মসজিদে মিলাদ মাহফিলে অংশ নেন।

এছাড়া শোক দিবসে টুঙ্গিপাড়া উপজেলার সড়ক জুড়ে কালো কাপড় দিয়ে নির্মাণ হয়েছে তোরণ। বিভিন্ন স্থানে টাঙ্গানো হয়েছে ব্যানার-ফেস্টুন। অফিস আদালত, বাসা-বাড়ি, দোকান ও বিভিন্ন দপ্তর, প্রতিষ্ঠানে টাঙ্গানো হয়েছে কালো পতাকা। বুকে শোকের চিহ্ন কালোব্যাজ ধারন করেছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মিরা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ সফরকে কেন্দ্র করে টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু সমাধি সৌধ কমপ্লেক্স সহ গোপালগঞ্জ জেলায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।