Nabadhara
ঢাকাবুধবার , ১৬ আগস্ট ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মোল্লাহাটের কোদালিয়ায় জাতির পিতার শাহাদাত বার্ষিকী পালন

Link Copied!

বাগেরহাটের মোল্লাহাট উপজেলার কোদালিয়াতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী পালনে দোয়া ও কাঙালিভোজ অনুষ্ঠিত হয়েছে। সাবেক ইউপি চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা মোঃ দেলোয়ার হোসেন শেখের উদ্যোগে বুধবার দুপুর ২টায় কোদালিয়া হামিদিয়া মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গণে এ দোয়া ও কাঙালিভোজ অনুষ্ঠিত হয়।

এসময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৯৭৫ এর ১৫ আগস্ট কালরাতে শাহাদাত বরণকারি সকলের আত্মার মাগফিরাত ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা ও শেখ হেলাল উদ্দীন এমপি সহ শেখ পরিবারের সকলের সুস্থ ও দীর্ঘ জীবন কামনা করা হয়।

কোদালিয়া হামিদিয়া মাদ্রাসা ও এতিমখানার মোহতামে মাওঃ আবু বক্কর সিদ্দিকের পরিচালনায় উক্ত দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি আশিকুল আলম তন্ময় সহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী প্রমূখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।