Nabadhara
ঢাকাশুক্রবার , ১৮ আগস্ট ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

যশোর-বেনাপোল মহাসড়কে সড়ক দুর্ঘটনায় ১০ ম শ্রেণির শিক্ষার্থী নিহত

মো: নুর হোসেন,শার্শা,যশোর
আগস্ট ১৮, ২০২৩ ৭:২৩ অপরাহ্ণ
Link Copied!

যশোরের ঝিকরগাছায় বেনাপোল মহাসড়কে  মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ফয়সাল হোসেন(১৭)নামে ১০ শ্রেণির শিক্ষার্থী  নিহত (ইন্নাইলাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)। ফয়সাল হোসেন ঝিকরগাছা উপজেলার  গদখালী মঠবাড়ি গ্রামের শফিকুল ইসলামের ছেলে ও টাওরা আজিজুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী।

বুধবার সন্ধ্যার আগে যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছা থানাধীন গদখালী কোল্ড স্টোরেজের সামনে ঘটনাটি ঘটে।

তবে স্থানীয়রা  জানিয়েছেন যে, ফয়সাল হোসেন তার ব্যবহৃত মোটরসাইকেল ইয়ামাহ ভারসন-৩ যশোর ল ১৪- ৬৭০৩) যোগে গদাখালী থেকে ঝিকরগাছায় যাচ্ছিল। ঘটনাস্থলে পৌছলে বিপরিত দিক থেকে আসা সোহাগ পরিবহনের বাস ঢাকা মেট্টো-ব- ১৪- ৭৮৬৮ এর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ফয়সাল হোসেন গুরুত্ব জখম হয়। পথচারি ও ফায়ার সার্ভিসের কর্মীরা ফয়সালকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালের নিয়ে যায়। এরপর যশোর সদর হাসপাতাল কতৃপক্ষ তাকে খুলনা রেফার্ড করে। খুলনা সিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত আনুঃ ৯টার দিকে সে মৃত্যুবরণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।