Nabadhara
ঢাকাশনিবার , ১৯ আগস্ট ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় বীরমুক্তিযোদ্ধা আবু জাফর মোল্যা কে ব্রাহ্মণডাঙ্গা কবরস্থানে দাফন

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল
আগস্ট ১৯, ২০২৩ ৬:৫২ অপরাহ্ণ
Link Copied!

দীর্ঘ ১৭বছর ধরে মরণব্যাধি ক্যান্সারের সাথে যুদ্ধ করে জীবন যুদ্ধে হেরে গেলেন নড়াইলের লোহাগড়া উপজেলার ব্রাহ্মণডাঙ্গা গ্রামের বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ আবু মোঃ জাফর মোল্যা। শুক্রবার (১৮ আগষ্ট) বিকাল সাড়ে ৩টার দিকে নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন ছিলেন (ইন্না লিল্লাহে—রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭০ বছর। তিনি দুই ছেলে, এক মেয়ে, নাতী নাতনী সহ অসংখ্য আত্মীয় স্বজন ও শভাকাঙ্খী রেখে গেছেন।

স্ত্রী স্কুল শিক্ষক সাজেদা পারভীন ১০ বছর আগে মৃত্যুবরণ করেন। মৃত্যুর খবর শুনে এলাকাসহ আশেপাশের বিভিন্ন এলাকার অসংখ্য আত্মীয় স্বজন ও শুভাকাঙ্খী শেষবারের মতো দেখার জন্য বাড়ীতে ভীড় জানন এদিকে শুক্রবার (১৮আগস্ট) রাতে নিজ বাড়িতে পুলিশের একটি চৌকষ বাহিনী রাষ্ট্রীয় সম্মাননা গার্ড অব অনার প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসগর আলী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোঃ আব্দুল হামিদ। এর আগে বীরমুক্তিযোদ্ধার কফিনটি জাতীয় পতাকা দিয়ে ঢেকে দেয়া হয় এবং শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এশার নামাযের পর ব্রাহ্মণডাঙ্গা ঈদগাহ মাঠে জানাযার নামায সম্পন্ন হয়। নামাযে বীরমুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, এলাকাবাসী, আত্মীয় স্বজন, শুভাকাঙ্খী সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশগ্রহণ করেন। জানাযা শেষে রাত সাড়ে ১০টার দিকে ব্রাহ্মণডাঙ্গা কবরস্থানে দাফন করা হয়।

এদিকে বীরমুক্তিযোদ্ধা আবুজাফর মোল্যার মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন লোহাগড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমিটির সদস্যবৃন্দ, নোয়াগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফয়জুল হক রোম, বর্তমান চেয়ারম্যান মুন্সী জোসেফ হোসেন সহ অনেকে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।