পটুয়াখালীর দুমকিতে জবাইকৃত একটি চোরাই গরুর মাংস, জবাইয়ের ছুরি, চাপাতি, চোরাই কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল ও একটি পিকআপসহ ৬গরু চোরকে গ্রেফতার করেছে পুলিশ।
থানা পুলিশ সূত্র জানায়, গত শুক্রবার (১ সেপ্টেম্বর) রাতে উপজেলার লেবুখালী এলাকা থেকে টহল পুলিশের একটি টিম চুরি করে আনা একটি গরু জবাইকালে সংঘবদ্ধ চোরচক্রের ৬সদস্যকে আটক করতে সক্ষম হয়। আটককৃত হলো-কসাই আ: করিম (২২), রানা খান(২৪), আলম ভূঁইয়া (৩০), বশির হাওলাদার (২৬), এখলাস (১৯) ও কাওসার সিকদার (২৮)। এদের মধ্যে করিম কসাইয়ের গ্রামের বারি দুমকি উপজেলার লেবুখালী এলাকায় এবং অন্যান্যদের বাড়ি পার্শ্ববর্তী এলাকা বাকেরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায়। এব্যাপারে দুমকি থানার এসআই আবুল কালাম বাদি হয়ে একটি নিয়মিত মামলা দায়ের করেছে। ওই মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে শনিবার দুপুরে তাদের পটুয়াখালী চিফ জুডিশিয়াল মেজিষ্ট্রেট আদালতে সোপর্দ্দ করা হলে আদালত আসামীদের জেল হাজতে প্রেরণ করেছে। আটককৃত চোরচক্রটি উপজেলার বিভিন্ন এলাকা থেকে অন্তত: ৩০টিরও বেশী গরু চুরি করার অভিযোগ রয়েছে।
দুমকি থানার অফিসার ইনচার্জ তারেক মো: আবদুল হান্নান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আসামীদের নিয়মিত মামলায় কোর্টে সোপর্দ্দ করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

