Nabadhara
ঢাকামঙ্গলবার , ৫ সেপ্টেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও গুরুতর আহত ২

সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি
সেপ্টেম্বর ৫, ২০২৩ ৯:৫৭ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছে ও দুইজন আশংকাজনক অবস্হায় হাসপাতালে ভর্তি রয়েছে। ৫ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে বাগেরহাট এর ফকিরহাট ফলতিতা বটতলা এলাকায় এই দুর্ঘটনা ও হতাহতের ঘটনা ঘটে ।

বাগেরহাট জেলা পুলিশ মিডিয়া সেল এর প্রধান সমন্বয়কারী ডি আই ও সৈয়দ বাবুল আকতার জানান, ঢাকা খুলনা মহাসড়কের ফকিরহাট ফলতিতা বটতলা নামক স্হানে গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা মোটর চালিত ভ্যানের সঙ্গে পার্শ্ববর্তী বাইপাস থেকে উঠে আসা ইটবাহী ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে মোটর ভ্যান চালক মোঃ আজগর আলী হাওলাদার ঘটনাস্হলেই নিহত হন এবং ট্রলির ড্রাইভার ও হেলপার গুরুতর আহত হয়।

পরবর্তীতে সংবাদ পেয়ে মোল্লাহাট হাইওয়ে থানা পুলিশ  ঘটনাস্হলে পৌঁছে ঘাতক ট্রলিটি এবং মোটর ভ্যানটিকে উদ্ধার পূর্বক মরদেহ ফকিরহাট উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে প্রেরন করে এবং গুরুতর আহত অজ্ঞাত ট্রলি চালককে আটক দেখিয়ে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরন করে। এ বিষয়ে মামলা গ্রহনপূর্বক পরবর্তী আইনানুগ ব্যবস্হা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি। সোহেল রানা বাবু বাগেরহাট

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।