Nabadhara
ঢাকাশুক্রবার , ৮ সেপ্টেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াগাতীতে বিএনপির প্রতিষ্ঠাতা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত

জাহিদুল ইসলাম,নড়াইল
সেপ্টেম্বর ৮, ২০২৩ ৮:২১ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলের নড়াগাতীতে জাতীয়তাবাদী দল বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। নড়াগাতী থানা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে ৮সেপ্টেম্বর (শুক্রবার) বিকেলে থানার খাশিয়াল আদর্শ সম্মিলনী বিদ্যাপিঠ স্কুল মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

নড়াগাতী থানা বিএনপির আহ্বায়ক খান মোঃ মতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নড়াইল জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম, প্রধান বক্তা ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন জেলা ও সকল উপজেলার নেতাকর্মীসহ নড়াগাতী থানার সকল ইউনিয়ন থেকে আগত তৃনমূলের নেতাকর্মীরা।

এ সময় সকল ইউনিয়নের সভাপতি ও সাধারন সম্পাদকের নেতৃত্বে বিশাল মিছিল সমাবেশ স্থলে একত্রিত হয়। হাজার হাজার লোকের সমাগমে সরকারের পদত্যাগ দাবী, তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতিসহ নানা মুখী সমালোচনা করেন বক্তারা এবং আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিশ্বাস জাহাঙ্গীর আলমকে বিজয়ী করে অবহেলিত নড়াগাতী থানার উন্নয়নে ভূমিকা রাখতে আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।