Nabadhara
ঢাকাসোমবার , ২৭ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

তালায় রেফারেল ব্যবস্থা বিষয়ে অর্ধবার্ষিক ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

তালা(সাতক্ষীরা) প্রতিনিধি 
এপ্রিল ২৭, ২০২৬ ৭:০৯ অপরাহ্ণ
Link Copied!

তালা(সাতক্ষীরা) প্রতিনিধি 

তালায় উইমেন জব ক্রিয়েশন সেন্টারের বাস্তবায়নে Promoting Rights of the Vulnerable Women প্রকল্পের আওতায় লিগাল এইড রেফারেল মেকানিজম বিষয়ে অর্ধবার্ষিক ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।

গত ২৩, ২৫, ২৬ এবং ২৭ এপ্রিল  জালালপুর ও মাগুরা ইউনিয়নের আওতাধীন কমিউনিটি পর্যায়ে ৭টি পৃথক নারী উন্নয়ন দলের প্রতিটি দলের ২৫ জন সদস্যের সমন্বয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় নারীদের অধিকার, সুশাসন, জীবন দক্ষতা, জনসেবা, স্বাস্থ্যসেবা এবং আইনী সহায়তা গ্রহণের জন্য রেফারেল ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

ইউরোপিয়ান ইউনিয়ন ও খ্রিষ্টান এইড-এর অর্থায়নে এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় আয়োজিত এ ওরিয়েন্টেশন সভায় সহায়কের ভূমিকা পালন করেন কাজী বাবর আলী, প্রকল্প সমন্বয়কারী। এছাড়া সংশ্লিষ্ট ইউনিয়নের ফিল্ড ভলেন্টিয়ার তানজিলা খাতুন ও প্রশান্ত কুমার ঘোষ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।