Nabadhara
ঢাকাশনিবার , ৯ সেপ্টেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

অনুমোদনের ৩দিনের মধ্যে চিতলমারীতে কৃষকলীগের কমিটি স্থাগিত

Link Copied!

বাগেরহাটের চিতলমারী উপজেলা কৃষক লীগের কার্যনির্বাহী কমিটি অনুমোদন নিয়ে নটকীয় ঘটনা ঘটেছে। গত ৬ সেপ্টেন্বর চিতলমারী উপজেলা কৃষক লীগের কমিটি অনুমোদন দেওয়ার ৩ দিনের মধ্যে তা স্থাগিত করা হয়েছে।এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা বিতর্ক।

দলীয় সুত্রে জানাযায়, দীর্ঘ বছর চিতলমারী উপজেলায় কৃষক লীগের কমিটি না থাকায় গত (বুধবার ৬ সেপ্টোন্বর ) বাগেরহাট জেলা কৃষক লীগের সভাপতি ও সাধারন সম্পাক চিতলমারী উপজেলা কৃষক লীগের ৭১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির অনুমোদন দেন। এতে প্রাণ কৃষ্ণ দত্ত ভগোকে সভাপতি ও শেখ রফিকুল ইসলামকে সাধারন সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয় । কিন্তু
অনুমোদনের ৩দিনেরমধ্যে নাটকিয় ভাবে গতকাল শনিবার সকালে তা স্থাগিত করা হয়।

জেলা কৃষকলীগের সভাপতি শেখ আবুল হাসেম শিপন ও সাধারন সম্পাদক মোঃমনি মল্লিক স্বাক্ষরিত একটি চিঠিতে এ স্থাগিত ঘোষনা করেছেন। চিঠিতে বলা হয়েছে চিতলমারী উপজেলা কৃষক লীগের কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়ায় কিছু ক্রটি বিচ্যুতি ও সমন্বয়ের অভাবে উপজেলা কৃষক লীগের কার্যনির্বাহী কমিটির সকল কার্যক্রম সাময়িক স্থাগিত করা হলো।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।