Nabadhara
ঢাকাসোমবার , ২৭ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

Link Copied!

শফিকুল ইসলাম,চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি 

চিতলমারীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলার এ,কে ফায়জুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বালক ও বালিকা বিভাগের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলায় বালক বিভাগে আড়য়াবর্নী সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩–০ গোলে দড়ি উমাজুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অন্যদিকে বালিকা বিভাগে চর ডাকাতিয়া চৌরঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয় ১–০ গোলে কাননচক সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে শিরোপা জিতে নেয়।

খেলা শেষে বিকেল ৫টায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা অফিসার অচ্যুতানন্দ দাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী দলগুলোর হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী শিক্ষা অফিসার মানস কুমার তালুকদার, সুবীর ঘোষ, মুমকুল কিমোর মজুমদার, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আহসান হাবিব ঠান্ডু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বাবু, এ কে ফায়জুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিতুল ইসলাম, খেলার পরিচালক প্লাবন উকিলসহ স্থানীয় শিক্ষক, অভিভাবক, গণ্যমান্য ব্যক্তি ও ক্রীড়াপ্রেমীরা।

পুরো টুর্নামেন্টকে ঘিরে এলাকায় ছিল উৎসবের আমেজ। খেলোয়াড়দের অংশগ্রহণ ও দর্শকদের উপস্থিতি মাঠকে প্রাণবন্ত করে তোলে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।