Nabadhara
ঢাকাসোমবার , ২৭ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

টঙ্গীতে বাবা-ছেলে খুনের ঘটনায় বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

শামসুল হক ভূঁইয়া, গাজীপুর
এপ্রিল ২৭, ২০২৬ ৮:১০ অপরাহ্ণ
Link Copied!

শামসুল হক ভূঁইয়া, গাজীপুর

গাজীপুরের টঙ্গীতে চাঞ্চল্যকর বাবা-ছেলে হত্যাকাণ্ডের ঘটনায় তদন্তে নতুন মোড় নিয়েছে। বয়সে বড় খালাতো বোনকে বিয়ে করার ইচ্ছাকে কেন্দ্র করে পারিবারিক বিরোধ থেকেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন, এটি মাদকসংক্রান্ত কোনো ঘটনা নয়।

সোমবার টঙ্গী পূর্ব থানা সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়। এর আগে গত রবিবার ভোরে টঙ্গীর বনমালা এলাকায় বাবা ও ছেলের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলেন টঙ্গীর উত্তর দত্তপাড়া বনমালা প্রাইমারি স্কুল রোডের মোস্তফা দর্জির ছেলে মো. সোহেল (৫০) ও তার ছেলে সাকিবুর রহমান শোয়েব (১৮)। এ ঘটনায় নিহত সোহেলের বড় ছেলে সাইফুর রহমান সোহান (২৭) আটক রয়েছেন। নিহত শোয়েব উত্তরার একটি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন এবং পড়াশোনার পাশাপাশি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করতেন। আটক সোহান একটি ওষুধ কারখানায় কর্মরত ছিলেন।

তদন্ত সূত্রে জানা যায়, ছোট ভাই শোয়েব তার থেকে বয়সে বড় খালাতো বোনকে বিয়ে করতে চায়। এ নিয়ে বড় ভাই সোহানের সঙ্গে বিরোধের সৃষ্টি হয়। পরবর্তীতে পারিবারিক দ্বন্দ্ব চরমে পৌঁছায় এবং বাবাও এতে জড়িয়ে পড়েন।

জিজ্ঞাসাবাদে জানা গেছে, এরই জেরে সোহান প্রথমে তার ছোট ভাই শোয়েবকে বেঁধে মুখে কাপড় গুজে হাতে-পায়ের রগ কেটে হত্যা করে। পরে বাবাকে রেললাইনে নিয়ে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যুর ঘটনা ঘটানো হয় বলে অভিযোগ উঠেছে। ঘটনাটিকে ভিন্ন খাতে নিতে সোহান আত্মীয়দের জানায়, তার বাবা মাদকসংক্রান্ত কারণে ছোট ভাইকে হত্যা করে আত্মহত্যা করেছেন।

পরে পুলিশ ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করে এবং সন্দেহজনকভাবে সোহানকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে।

এ ঘটনায় রবিবার রাতে নিহত সোহেলের বোন শিরিন সুলতানা বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

টঙ্গী পূর্ব থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. জিল্লুর রহমান বলেন, “ঘটনাটি পারিবারিক বিরোধ ও সম্পর্ক সংক্রান্ত জটিলতা থেকে সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে পারে বলে আশা করা হচ্ছে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।