Nabadhara
ঢাকাসোমবার , ২৭ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দেশ স্বাধীনের সময় যারা বিভ্রান্ত ছড়িয়েছিল তাদের থেকে সতর্ক থাকতে হবে: যশোরের জনসভায় প্রধানমন্ত্রী

যশোর প্রতিনিধি
এপ্রিল ২৭, ২০২৬ ৮:৩৩ অপরাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি

বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা খেয়াল করছি এই দেশের কিছু মানুষ বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করছে। তারা আমাদের পরিকল্পনা বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। তিনি বলেন, যারা দেশ স্বাধীনের সময় দেশের মানুষের মাঝে বিভ্রান্ত ছড়িয়েছিল তাদের কাছ থেকে আমাদের সতর্ক থাকতে হবে।

 

সোমবার (২৭ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে যশোর ঈদগাহ ময়দানে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, নির্বাচনের সময় তারা হঠাৎ টিকেট বিক্রি শুরু করলো। এই টিকেট হলো বায়োবীয় টিকেট। নির্বাচনে জনগণ ধানের শীষকে সমর্থন দিয়েছে। তবে একদল মানুষ বিভিন্ন জায়গায় বক্তৃতা দিচ্ছে বিএনপি বলে ফ্যাসিবাদের দোসর হয়ে গেছে।

প্রধানমন্ত্রী বলেন, ৫ আগস্টের পর বিএনপি পরিষ্কার বলেছে জুলাই-আগস্ট মাসে যারা মানুষ হত্যা করেছে তাদের বিচার হতে হবে। কিন্তু ৫ আগস্টের পরে আমরা দেখেছি কেউ কেউ বলেছিল আমরা সবাইকে মাফ করে দিলাম।

তারেক রহমান বলেন, বিএনপি বলেছিল এই দেশের জনগণ যে সিদ্ধান্ত দিবে বিএনপি তা মাথা পেতে নিবে। কিন্তু আমরা কয়েকদিন আগে দেখেছি যারা বক্তৃতার মঞ্চে জোরে জোরে কথা বলে তারা ফ্যাসিবাদের দোসরদের সঙ্গে মিটিং করছে।

তিনি বলেন, ২০০৬ সালে বিএনপি সরকার যশোরে মেডিকেল কলেজ হাসপাতালের কাজ শুরু করেছিল। কিন্তু মেডিকেল কলেজের কাজ সম্পন্ন হয়ে গেলেও হাসপাতালের কাজ হয়নি গত ২০ বছরেও। আজ বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় এসে ২০ বছর পরে আবার হাসপাতালের কাজে হাত দিল।

তিনি আরও বলেন, নির্বাচনী জনসভায় যশোরে এসে মা-বোনদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলস্বী করে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছিলাম। কারণ ২০ জনসংখ্যার অর্ধেক হচ্ছে নারী সমাজ। এই নারী সমাজকে সাবলম্বী করে গড়ে তুলতে আমরা ফ্যামেলি কার্ডের কথা বলেছিলাম। সরকার গঠনের একমাসের মধ্যে আমরা পাইলট প্রকল্পে আমরা মা-বোনদের হাতে ফ্যামেলি কার্ড তুলে দিয়েছি।

প্রধানমন্ত্রী বলেন, বেগম খালেদা জিয়া নারীদের জন্য ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়াশোনা ফ্রি করে দিয়ে গেছেন। আমরা নারীদের পড়াশোনা উচ্চতর ডিগ্রি পর্যন্ত ফ্রি করে দিতে চাই। পাশাপাশি মেধাবী নারী শিক্ষার্থীদেরকে উপবৃত্তি দেওয়া হবে।

তিনি আরও বলেন, ‌‘রান্নার কাজে মা-বোনদের খুব কষ্ট হয় আমি জানি। আমরা যেভাবে সারা দেশের মা-বোনোদের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দিয়েছি সেভাবে এলপিজি কার্ডও পৌঁছে দেওয়া হবে।’

তারেক রহমান বলেন, আমরা ইমাম-মুয়াজ্জিনসহ ধর্মীয় উপসানালয়ে ব্যক্তিবর্গের সম্মানি দেওয়ার কথা বলেছিলাম। ইতোমধ্যে তা দিয়েছি। আমরা ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করেছি। সরকার গঠনের ১০ দিনের মধ্যেই এর কার্যক্রম শুরু হয়েছে। সারা দেশে ১২ লাখ কৃষক এর আওতায় আসবে।

উলশী খালের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, গত ৫০ বছর ধরে এই খাল ভরাট ও দখল হয়ে পড়ে ছিল। ৪ কিলোমিটার এই খাল পুনঃখননের ফলে ২০ হাজার কৃষক সরাসরি উপকৃত হবে এবং প্রায় ১৪০০ টন বাড়তি খাদ্যশস্য উৎপাদন হবে। আগামী ৫ বছরে সারা দেশে ২০ হাজার কিলোমিটার ‘জিয়া খাল’ খননের মহাপরিকল্পনা ঘোষণা করে প্রধানমন্ত্রী বলেন, এতে গ্রামীণ অর্থনীতি সচল হবে এবং মা-বোনেরা হাঁস পালন করে বাড়তি আয় করতে পারবেন।

জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুর সভাপতিত্বে ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দোলোয়ার হোসেন খোকনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, যুগ্ম মহাসচিব ও পানি সম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, কেন্দ্রীয় বিএনপি নেতা হাবিবুল ইসলাম হাবিব, সহ-সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) জয়ন্ত কুমার কুন্ডু প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।