Nabadhara
ঢাকামঙ্গলবার , ১২ সেপ্টেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইল পৌর মহিলা আওয়ামী লীগের উঠান বৈঠক অনুষ্ঠিত

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল
সেপ্টেম্বর ১২, ২০২৩ ৬:১৪ অপরাহ্ণ
Link Copied!

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামীলীগকে পুনরায় ক্ষমতায় আনতে এবং দলের সাংগঠনিক কর্মকান্ডে গতিশীলতা আনতে নড়াইলে মহিলাদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(১২সেপ্টেমর) বিকাল সাড়ে ৩টার দিকে সদর পৌর মহিলা আওয়ামী লীগের আয়োজনে পৌরসভার ১নং ওয়ার্ডের ডুমুরতলা গ্রামের মোশাররফ বেগের বাড়িতে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

পৌরসভার ১ নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সভাপতি নার্গিস আক্তারের সভাপতিত্বে বৈঠকে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন নড়াইল পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সিদ্দিক আহমেদ ও পৌর মেয়র আঞ্জুমান আরার জেষ্ঠ কন্যা সঞ্চিতা আহমেদ।

এসময় অন্যান্যের মধ্যে বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তব্য দেন পৌরসভার ১নং ওয়ার্ডের বাসিন্দা হাওয়া বিবি, সালমা বেগম, পারভীন বেগম, মেরি আক্তার প্রমুখ।

বক্তব্যকালে নড়াইল পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি সঞ্চিতা আহমেদ বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে দেশের উন্নয়ন অব্যাহত রেখেছে। ডিজিটাল বাংলাদেশ থেকে এখন স্মার্ট বাংলাদেশে রূপান্তরের কাজ চলছে। পদ্মা সেতু ও কালনা সেতু চালুর মধ্যদিয়ে সারাদেশের পাশাপাশি নড়াইল জেলার মানুষের জীবনযাত্রায় অনেক পরিবর্তন এসেছে। এছাড়া বয়স্কভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা সহ অনেক ধরনের ভাতা চালুর মধ্যদিয়ে অসহায় মানুষের পাশে দাড়িয়েছে আওয়ামীলীগ সরকার। আগামী নির্বাচনে নৌকার মনোনীত প্রার্থীকে ভোট দিয়ে পুনরায় আওয়ামীলীগকে ক্ষমতায় আনার অনুরোধ জানানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।