Nabadhara
ঢাকাশুক্রবার , ১৫ সেপ্টেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কালিয়ায় স্কুলছাত্রীকে ধর্ষন চেষ্টার অভিযোগে মামলা গ্রেফতার ১

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল
সেপ্টেম্বর ১৫, ২০২৩ ৮:৩৪ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলের কালিয়ায় চাচুঁড়ি পুরুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেনীর এক স্কুল ছাত্রীকে ধর্ষন চেষ্টার অভিযোগে নইম মিনা (১৮) নামে একজনের নামে মামলা দায়ের করেছে স্কুলছাত্রী। গত বুধবার রাতে উপজেলার পুরুলিয়া গ্রামের এই ঘটনায় পুলিশ নইম মিনা কে গ্রেফতার করেছে। নইম উপজেলার পুরুলিয়া গ্রামের আলমগীর মিনার ছেলে।

বৃহস্পতিবার বিকালে স্কুলছাত্রী বাদি হয়ে কালিয়া থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ ও মামলা সুত্রে জানা গেছে, বিদ্যালয়ের সহপাঠী ও প্রতিবেশী বান্ধবী হওয়ায় সুবাদে বুধবার রাত সাড়ে ৮ টার দিকে ওই স্কুলছাত্রী বাড়ির পাশে বান্ধবীর জন্মদিন পালন অনুষ্ঠানে যাচ্ছিল। বান্ধবীর বাড়িতে যাওয়ার পথে বান্ধবীর ভাই নইম তাকে একা পেয়ে জোরপূর্বক একটি ফাঁকা ঘরে নিয়ে ধর্ষন চেষ্টা চালায় বলে অভিযোগ করা হয়েছে। স্কুল ছাত্রীর আর্ত চিৎকারে পাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে পুলিশে খবর দিলে কালিয়া থানা পুলিশ স্কুল ছাত্রী কে উদ্ধারসহ নাইমকে আটক করে রাতেই থানায় নিয়ে আসে।

বৃহস্পতিবার বিকালে ওই স্কুল ছাত্রী বাদি হয়ে নাইম কে আসামী করে একটি মামলা করলে পুলিশ নইম কে গ্রেফতার দেখায় শুক্রবার সকালে আদলতে পাঠিয়েছে।

এব্যাপারে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসমিম আলম বলেন, ঘটনাটিতে একটি ধর্ষন চেষ্টা অভিযোগে মামলা দায়ের হয়েছে। গ্রেফতারকৃত কে শুক্রবার সকালে আদালতে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।