জুলফিকার বাবলু, মাদারগঞ্জ( জামালপুর) প্রতিনিধি
জামালপুরের মাদারগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে আইন -শৃঙ্খলা কমিটির সভা সোমবার ২৭ এপ্রিল দুপুরে উপজেলা যমুনা হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার সুমন চৌধুরী সভাপতিত্বে বক্তব্য রাখেন, মাদারগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন ,মাদারগঞ্জ পৌর বিএনপির সভাপতি মোঃ আঃ গফুর, নবাগত মাদারগঞ্জ মডেল থানার ওসি ইনচার্জ স্নেহাশিস রায়,সমাজসেবা কর্মকর্তা তৌফিকুল ইসলাম খালেক, মাদারগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জুলফিকার বাবলু প্রমূখ।
সভায় উপজেলা আইন-শৃঙ্খলা বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।দেশে চলমান জ্বালানি তেল বিতরণ নিয়ে উপজেলা নির্বাহী অফিসার সুমন চৌধুরী বলেন,সুষ্ঠু ভাবে তেল বিতরণের জন্য এই উপজেলায় মোটরসাইকেল, সেচসহ প্রয়োজনীয় চাহিদা অনুযায়ী ফুয়েল কার্ড সরর্বরাহ করা হয়েছে।
এর পরও লক্ষ করা যাচ্ছে যে,যাদের ফুয়েল কার্ড নাই বা গাড়ির রেজিষ্ট্রেশন ও চালকের লাইসেন্স নাই তারা তেল দেওয়ার পূর্বেই তেল পাম্পে জটলার সৃষ্টি করেন।
তিনি তাদের উদ্দেশ্যে বলেন,এর পর যদি তেল আসার পূর্বেই কাগজ পত্রছাড়া বা তেল আসার পূর্বে মোটরসাইকেল তেল পাম্প গুলোতে রাখা হয়,তবে সেই গাড়ি গুলো ট্রাকে করে তুলে থানায় জমা রাখা হবে। আর কোন ভাবেই বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেওয়া হবেনা।
এ ব্যাপারে স্হানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গসহ সচেতন মহলের সহযোগিতা কামনা করেন।

