Nabadhara
ঢাকাশনিবার , ১৬ সেপ্টেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী কলাগাছ বাইচ অনুষ্ঠিত

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল
সেপ্টেম্বর ১৬, ২০২৩ ৭:৪৮ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউপির নবগঙ্গা নদীতে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী কলাগাছ বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কাশিপুর ইউনিয়নের বাহিরপাড়া গ্রামের যুবকদের উদ্যোগে কলাগাছ বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

গ্রাম বাংলার বিলুপ্ত প্রায় ঐতিহ্যবাহী এই সাংস্কৃতি অনুষ্ঠান দেখতে আশপাশের গ্রামের বিভিন্ন বয়সের লোকজন বাহিরপাড়া মুন্সীবাড়ির শান বাঁধানো দীঘির ঘাটে অবস্থান করেন।

এসময় কলাগাছ বাইচ প্রতিযোগিতার সময়ে উপস্থিত ছিলেন বাহিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মুন্সি মোঃ জাহিদ হোসেন তুহিন, লেখক মুন্সী মো. মুহিব্বুল মুত্তাকিন, মোঃ মনি মিয়া শেখ, মোঃ শমসের শেখ, মোঃওমর আলী প্রমুখ। জাহিদ হোসেন তুহিন বলেন, প্রতিযোগিতার মাধ্যমে আমাদের সেই ছোটবেলার কথা মনে পড়েছে। গ্রাম বাংলার বিলুপ্ত প্রায় ঐতিহ্যবাহী এই কলাগাছ বাইচ প্রতিযোগিতা ধরে রাখার জন্য সরকারি উদ্যোগ প্রয়োজন বলেও মন্তব্য করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।