Nabadhara
ঢাকাশনিবার , ১৬ সেপ্টেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে বাংলাদেশ বাইচ নৌকা সংরক্ষন সংগ্রাম কেন্দ্রীয় কমিটির প্রতিনিধি সম্মেলন

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল
সেপ্টেম্বর ১৬, ২০২৩ ৮:১১ অপরাহ্ণ
Link Copied!

“আবহমান বাংলা সংস্কৃতির ঐতিহ্য নৌকা বাইচ রক্ষা করো, জমাবিহীন পেনশন ও পূর্ণ রেশনিং ব্যবস্থার দাবি কর” এই শ্লোগানে নড়াইলে বাংলাদেশ বাইচ নৌকা সংরক্ষন সংগ্রাম কেন্দ্রীয় কমিটির আয়োজনে প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে জেলা ক্লাবে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

ক্ষেতমজুর ইউনয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি এড. নজরুল ইসলামের সভাপতিত্বে ক্ষেতমজুর ইউনয়নের নেতা মোঃ শাহজাহান, সাবেক নড়াইল সদর উপজেলা মহিলা ভাইচ চেয়ারম্যান স্বপ্না সেন, বাংলাদেশ বাইচ নৌকা সংরক্ষন সংগ্রাম কমিটির সদস্য মোঃ ইলিয়াছ হোসেন, অরুন বিশ্বাস, অপুর্ব রায়, আছাদ মোল্যাসহ গোপালগ , মাগুরা, মাদারীপুর, ঝিনেদাহ, খুলনা, বাগেরহাট ও স্বাগতিক নড়াইলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন ।

সভাপতির বক্তব্যে এড. নজরুল ইসলাম বলেন, আবহমান বাংলার ও বাঙালির সংস্কৃতির ঐতিহ্যের নৌকা বাইচ এর নৌকা গুলিকে সংরক্ষন এবং মাঝি মাল্লা, নিন্মবিত্ত কৃষক, খেতমজুর গতরখাটা শ্রমজীবী সহ নিন্ম ও মধ্যবিত্ত মানুষের জীবন মান উন্নয়ন জন্য সচেষ্ঠ থাকবে, তাদের অধিকার আদায়ের লড়াই সরকারের কাছে অব্যাহত দাবী রাখতে হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।