Nabadhara
ঢাকারবিবার , ১৭ সেপ্টেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও র‌্যালী

সামসুল হক জুয়েল,জেলা প্রতিনিধি,গাজীপুর
সেপ্টেম্বর ১৭, ২০২৩ ৭:০১ অপরাহ্ণ
Link Copied!

‘সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে উদ্ভাবনে স্থানীয় সরকার’ প্রতিপাদ্যে গাজীপুরের কালীগঞ্জে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে পৌর সম্মেলন কক্ষে আলোচনা সভা শেষে একটি র‌্যালী প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় উপস্থিত ছিলেন, পৌর আওয়ামীলীগের সভাপতি ও মেয়র এস.এম রবীন হোসেন, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ, পৌরকর্মর্কতা-কর্মচারীবৃন্দ, সাংবাদিক, শিক্ষক ও পৌরসভার বিভিন্ন এলাকার বাসিন্দা। আলোচনা সভায় পৌর মেয়র এস.এম রবীন হোসেন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় সাংসদ মেহের আফরোজ চুমকি গ্রাম ও শহরের উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করছেন। পৌরসভার উন্নয়নে আমরাও বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছি, যা ধীরে ধীরে বাস্তবায়ন করা হচ্ছে। সময় মতো পৌর কর পরিশোধ, ময়লা আবর্জনা ডাস্টবিনে ফেলা ও জন্ম, মৃত্যুর ৪৫ দিনের মধ্যে পৌরসভায় নিবন্ধন করে পৌরসভার কাজে সহযোগীতা এবং কালীগঞ্জকে একটি স্মার্ট পৌরসভা হিসেবে গড়ে তুলতে ভুমিকা রাখার জন্য মেয়র পৌরবাসীর প্রতি আহবান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।