কচুয়ায় এক বৃদ্ধ বিষ পান করে আত্মহত্যা করেছে। জানা যায় গতকাল সন্ধায় কচুয়া উপজেলার ধোপাখালী ইউনিয়নের শিয়ালকাঠি গ্রামের মৃত: জোনাব আলী শেখ এর পুত্র আনোয়ার শেখ (৬০) ঔসধ ভেবে ধানে দেওয়া বিষ পান করে ফেলে।
পরে অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে দেপাড়া বাজারে দিপু নামে এক গ্রাম্য ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়।পরে আরও অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রæত বাগেরহাট সদরে ২৫০ শয্যা বিশিষ্ঠ হাসপাতালে নিয়ে যায়।
আজ সকাল ৭টায় বাগেরহাট হাসপাতালে সে মৃত্যু বরন করে। এ ব্যাপারে মৃতের মেয়ে হোসনেয়ারা বেগম কচুয়া থানায় একটি অপমৃত্যু মামলা করেছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

