Nabadhara
ঢাকাশনিবার , ১১ নভেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কালকিনিতে আ.লীগের উন্নয়ন ও শান্তি সমাবেশ

Link Copied!

মাদারীপুরের কালকিনি ও ডাসার উপজেলা আ.লীগের উদ্যোগে উন্নয়ন ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেলে কালকিনি উপজেলা অডিটোরিয়াম মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

কালকিনি উপজেলা আ.লীগের সভাপতি ও মহিলা আসনের সংরক্ষিত এম.পি অধ্যাপিকা তাহমিনা সিদ্দিকীর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক তৌফিকুজ্জামান শাহীনের সার্বিক পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক পৌর প্রশাসক আবুল কালাম আজাদ, যুগ্ম-সাধারন সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মীর মামুন অর রশীদ, কালকিনি পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আশ্রাব আলী বেপারী, সাধারন সম্পাদক ও সাবেক পৌর মেয়র এনায়েত হোসেন হাওলাদার,ডাসার উপজেলা আ.লীগের সদস্য সচিব কাজী মাহমুদুল হাসান দোদুল সহ কালকিনি ও ডাসার উপজেলা আওয়ামীলীগ এবং আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

 

উক্ত সমাবেশে পৌরসভা সহ কালকিনি ও ডাসার উপজেলার বিভিন্ন ইউনিয়ন আ.লীগ,বর্তমান ইউপি চেয়ারম্যান এবং সাবেক চেয়ারম্যানদের নেতৃত্বে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-৩ আসনের পরিবর্তন দাবি করে মিছিল নিয়ে স্লোগানে স্লোগানে পুরো অডিটোরিয়াম মাঠ পরিপূর্ণ হয়। সমাবেশে বক্তারা বাংলাদেশ আ.লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এর কথায় সুর-মিলিয়ে বলেন, খেলা হবে,খেলা হবে, এবার খেলা হবে। কালকিনি ও ডাসারের জনগণ পরিবর্তন চায়। এ বার খেলা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।